ঈদের সময় অতিরিক্ত ও ভারী খাবারের কারণে অনেকেই গ্যাস ও বদহজমের সমস্যায় ভোগেন। তাই উৎসবের পর সুস্থ থাকতে খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন আনা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে বেশি না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া ভালো। পর্যাপ্ত পানি পান হজমে সহায়তা করে। ভারী ও তেল-চর্বিযুক্ত খাবারের পরিবর্তে ভাত, ডাল, সবজি, সালাদ বা স্যুপের মতো হালকা খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
খাওয়ার পরপরই শুয়ে পড়ার বদলে অন্তত ১৫ থেকে ২০ মিনিট হাঁটাহাঁটি করলে হজম ভালো হয় এবং গ্যাসের সমস্যা কমে।
এ ছাড়া গরম পানি, আদা চা, জিরা ভেজানো পানি বা লেবু মিশ্রিত গরম পানি হজমে উপকারী হতে পারে।
ঈদের মাংস বা রিচ ফুডের পাশাপাশি খাদ্যতালিকায় প্রচুর পরিমাণে আঁশযুক্ত খাবার যেমন—সবুজ শাকসবজি, তাজা ফলমূল ও হোল গ্রেইন বা শস্যজাতীয় খাবার রাখুন। এগুলো কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেট পরিষ্কার রাখতে সহায়তা করে।
যদি গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যা দীর্ঘদিন ধরে চলতে থাকে বা তীব্র হয়, তাহলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজন হলে সঠিক চিকিৎসা গ্রহণ করতে হবে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!