প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’ মুক্তির আগেই রেকর্ড গড়লো। মুক্তির মাত্র তিন দিন আগে থেকেই প্রি-সেল থেকেই ছবিটি আয় শুরু করেছে।
ভারতের সবচেয়ে বড় হরর-কমেডি হিসেবে আলোচিত ছবিটি উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রিতে সাড়া ফেলেছে।
কয়েক দিন আগে পরিচালক মারুথির সিনেমাটি উত্তর আমেরিকায় অগ্রিম বুকিং শুরু হয় । প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪১৯টি লোকেশনে এক হাজার ১৮০টির বেশি শো থেকে প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ছবিটির আয় দাঁড়িয়েছে এখন পর্যন্ত প্রায় পাঁচ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। এর মধ্যে প্রায় পাঁচ লাখ ৬২ হাজার ডলার শুধু প্রিমিয়ার শো থেকেই এসেছে ।
শুরুর দিকে অগ্রিম বুকিংয়ের গতি কিছুটা ধীর থাকলেও বর্তমানে বিক্রির হার স্পষ্টভাবে বেড়েছে। মুক্তির আগে এই গতি আরও বাড়বে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
মারুথি পরিচালিত এই ছবিটি একটি জাঁকজমকপূর্ণ হরর কমেডি। দীর্ঘদিন পর তাঁর গম্ভীর ও শক্তিশালী অ্যাকশন থ্রিলারধর্মী ছবির বাইরে এসে, এই ছবিতে প্রভাসকে দেখা যাবে একেবারে কমেডি চরিত্রে। ছবিতে প্রভাস অভিনয় করেছেন এক তরুণ, নির্ভার যুবকের ভূমিকায়, যে তার দাদার কাছ থেকে একটি রাজকীয় সম্পত্তি উত্তরাধিকারসূত্রে পায়।
প্রভাসের সঙ্গে মুখ্য ভূমিকায় থাকছেন মালবিকা মোহনান, যিনি এই ছবির মাধ্যমে টলিউডে তাঁর অভিষেক হতে যাচ্ছে।
আগামী ৯ জানুয়ারি, সংক্রান্তি উৎসবকে সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য রাজা সাব’। একই সময়ে বিজয় অভিনীত একটি তামিল সিনেমা এবং চিরঞ্জীবীর নতুন ছবিও মুক্তি পাচ্ছে। এই সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত, বোমান ইরানিসহ আরো অনেকে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!