আগামী ১৪ ফেব্রুয়ারি ধানুশ আর ম্রুণাল ঠাকুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে- এমন গুঞ্জনে সরগরম শোবিজ দুনিয়া।
আগামী ১৪ ফেব্রুয়ারি ধানুশ আর ম্রুণাল ঠাকুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে- এমন গুঞ্জনে সরগরম শোবিজ দুনিয়া।   ছবি: সংগৃহীত

আগামী ১৪ ফেব্রুয়ারি ধানুশ আর ম্রুণাল ঠাকুর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছে- এমন গুঞ্জনে সরগরম শোবিজ দুনিয়া। কিছু প্রতিবেদনে দাবি করে আগামী ১৪ ফেব্রুয়ারি বিয়ে করার পরিকল্পনা করছেন ম্রুণাল ও ধানুশ। গুঞ্জন অনুযায়ী, এই বিয়ে হবে একেবারেই ব্যক্তিগত পরিসরে। যেখানে থাকবেন কেবল পরিবারের সদস্য,আত্মীয় ও বন্ধুরা। খবরটি জানায় দ্য ফ্রি প্রেস জার্নাল। 

এই প্রতিবেদনগুলো নিয়ে এখন পর্যন্ত দুই অভিনেতা বা তাঁদের টিমের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 

গেল বছরের শুরু থেকেই ম্রুণাল ঠাকুর ও ধানুশের প্রেমের গুঞ্জন চলছিল।২০২৫ সালের আগস্টে সেই গুঞ্জন নিয়ে মুখ খুলে ম্রুণাল জানান, ধানুশ তাঁর কাছে ‘শুধুই একজন ভালো বন্ধু’।

ধানুশ ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে হাজির হন । ভারতীয় সংবাদমাধ্যমগুলো প্রতিবেদনে জানায়, ম্রুণালের জন্যই চেন্নাই থেকে মুম্বাই উড়ে এসেছেন ধানুশ। এই ঘটনায় ম্রুণাল বলেন, ‘ধানুশ “সন অব সরদার ২”-এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে এটা নিয়ে কেউ যেন ভুল না বোঝেন। তাঁকে আমি নই, আমন্ত্রণ জানিয়েছিলেন অজয় দেবগন।’ এ অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হওয়ার পর দুজনের প্রেমের গুঞ্জন আরও ডালপালা মেলে। ভিডিওতে ম্রুণাল ও ধানুশকে হাত ধরে থাকতে এবং কানে কানে কথা বলতে দেখা যায়। 

এ ছাড়া ধানুশের ছবি ‘তেরে ইশ্ক মে’-এর সঙ্গে যুক্ত না থাকা সত্ত্বেও ম্রুণাল তাঁর ছবির র‍্যাপআপ পার্টিতে উপস্থিত ছিলেন। ১ আগস্ট ম্রুণালের জন্মদিনের পার্টিতেও উপস্থিত ছিলেন ধানুশ।

ধানুশের দুই বোন কার্তিকা কার্তিক ও বিমলা গীতাকে ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেন ম্রুণাল। তাঁরাও অভিনেত্রীকে ফলো ব্যাক করেন।, ইন্ডাস্ট্রির খুব কম সহকর্মী বা বন্ধু ধানুশের পরিবারের সদস্যদের সোশ্যাল মিডিয়ায় ফলো করেন।

ধানুশ অভিনেতা রজনীকান্তর কন্যা নির্মাতা ঐশ্বরিয়া রজনীকান্তকে বিয়ে করেন। ২০২২ সাল থেকে তারা আলাদা থাকার পর ২০২৪ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। ২০ বছরের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে তাঁদের।

এমআর/আরটিএনএন