গত কয়েক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর ঘিরে আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। গুঞ্জন উঠেছিল, ভালোবাসা দিবসে দক্ষিণী তারকা ধানুশ এর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন তিনি। তবে নির্ধারিত দিন পার হলেও সেই খবরের কোনো সত্যতা মেলেনি।
সম্প্রতি হিন্দুস্তান টাইমস কে দেওয়া এক সাক্ষাৎকারে পুরো বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন ম্রুণাল। গুজবকে তিনি হেসেই উড়িয়ে দিয়ে বলেন, কেউ যদি কোটি কোটি টাকা খরচ করেও প্রচারণা চালাতেন, তবুও হয়তো নিজের ছবির জন্য এতটা আলোচনায় আসা যেত না। যারা ভুয়া খবর ছড়িয়েছেন, তাদের প্রতিই মজা করে কৃতজ্ঞতা জানান তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে বিরক্ত না হয়ে অভিনেত্রী বলেন, তাঁর জীবনে গুরুত্বপূর্ণ কিছু ঘটলে সেটি তিনি নিজেই জানাবেন। অযথা গুঞ্জনে মনোযোগ দিলে কাজের প্রতি ফোকাস নষ্ট হয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সামনে মুক্তি পাচ্ছে ম্রুণালের নতুন ছবি ‘দো দিওয়ানে শেহের মে’। এতে তাঁকে দেখা যাবে এমন এক শহুরে তরুণীর চরিত্রে, যিনি অ্যারেঞ্জড ম্যারেজের জন্য পাত্র খুঁজছেন। ছবিটিতে তাঁর সহ-অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদী। পরিচালনায় আছেন রবি উদয়ওয়ার এবং প্রযোজনায় সঞ্জয় লীলা বানসালি। আগামী ২০ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির।
বাস্তব জীবনে বিয়ে নিয়ে পরিবারের চাপ আছে কি না এ প্রশ্নে ম্রুণাল জানান, পরিবার মাঝে মাঝে ‘থিতু’ হওয়ার কথা বললেও তাঁর পেশার চ্যালেঞ্জ তারা বোঝেন। বলিউড ও দক্ষিণী চলচ্চিত্র দুই অঙ্গন সামলানো সহজ নয় বলেও উল্লেখ করেন তিনি। তাঁর মতে, অভিনয় পেশা অনেকটাই ত্যাগের ব্যক্তিগত সময়, ঘুম, স্বাচ্ছন্দ্য সবকিছুতেই সমঝোতা করতে হয়। বিয়ে প্রসঙ্গে দার্শনিক ভঙ্গিতে ম্রুণাল বলেন, আপাতত তিনি ক্যামেরাকেই নিজের সঙ্গী ভাবছেন। কাজই তাঁর প্রথম অগ্রাধিকার।
আরটিএনএন/এসএ
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!