দুইটি বিপরীতধর্মী চরিত্রের দ্বন্দ্ব ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে আসছে ঈদের বিশেষ নাটক ‘জখম’। নাটকটিতে গ্রামের লাজুক স্বভাবের সাধারণ মেয়ে 'রাইসা'র চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। অন্যদিকে, তার বিপরীতে সম্ভ্রান্ত পরিবারের পরোপকারী ছেলে 'পার্থ'র চরিত্রে দেখা যাবে ছোট পর্দার তারকা তৌসিফ মাহবুব।
নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। নির্মাতা জানান, ‘জখম’ মূলত প্রতিশোধের প্রেক্ষাপটে নির্মিত হলেও এর পরতে পরতে জড়িয়ে আছে পারিবারিক বন্ধন, প্রেম, বিয়ে ও সামাজিক নিগ্রহের নানা দিক। রাফাতের মতে, এটি ছোট পর্দার নাটক হলেও এর আয়োজনের ক্যানভাস অনেক বড়। নাটকটির সিনেমাটোগ্রাফি করেছেন কামরুল ইসলাম শুভ।
তৌসিফ-তটিনী ছাড়াও এই নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, মনিরা আক্তার মিঠু, আনোয়ার শাহী, সাবিহা জামান, রিমু রেজা খন্দকার ও ইশরাত অতিথি।
প্রযোজক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি (CMV)-র ইউটিউব চ্যানেলে ২০টি বিশেষ নাটক মুক্তি পাবে, যার মধ্যে অন্যতম বড় আকর্ষণ হলো ‘জখম’।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!