দক্ষিণী সিনেমার জনপ্রিয় জুটি রাশমিকা মানদানা ও বিজয় দেবেরাকোণ্ডের বিয়ের পর নতুন জীবন শুরুটা আরও উজ্জ্বল হয়ে উঠল তাদের পরবর্তী সিনেমা ‘রণবালীর’ বিশেষ ঘোষণা দিয়ে। এই দম্পতির বিয়ের আনন্দকে আরও বিশেষ করতে নির্মাতা ও প্রযোজনা সংস্থা প্রকাশ করেছে সিনেমার প্রথম গান ‘এন্ধাইয়া স্বামী’।
গানটি প্রকাশের সময় রাশমিকা স্পষ্ট জানিয়েছেন যে, এটি তার কাছে সম্পূর্ণ আশ্চর্যজনক চমক ছিল। তিনি বলেন, গানটি আসবে সে সম্পর্কে আমার একটুও ধারণা ছিল না। এটা আমাদের জন্য দারুণ চমক।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমার এই গানে ঔপনিবেশিক ভারতের প্রেক্ষাপটে রণবালী ও জয়মা দম্পতির বিবাহ এবং নতুন বাড়িতে পা রাখার নানা মুহূর্তগুলো তুলে ধরা হয়েছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন রাশমিকা ও বিজয়। গানটি কেবল তাদের প্রেমকাহিনী নয়, বরং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠান এবং দাম্পত্য জীবনের ছোট ছোট মুহূর্তকেও দর্শকের সামনে আনে।
প্রযোজনা সংস্থা গানটি প্রকাশ করে ইনস্টাগ্রামে লিখেছে, শুভ বিবাহিত জীবন, বিজয় ও রাশমিকা। রাশমিকাও গানটি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, এটি আমাদের জন্য দারুণ একটি চমক, যা আপনাদের জন্যও চমক। আপনাদের রণবালী এবং জয়মা।
রাহুল সাংকৃত্যায়নের পরিচালনায় নির্মিত এই চলচ্চিত্রে বিজয়কে দেখা যাবে এক ভিন্ন রূপে। সিনেমায় আর্নল্ড ভসলুরেরও বিশেষ উপস্থিতি থাকবে। ‘রণবালী’ সিনেমাটি চলতি বছরের ১১ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রাশমিকা ও বিজয় এই সিনেমায় তৃতীয়বারের মতো জুটি বাঁধছেন; এর আগে তারা একসাথে কাজ করেছিলেন ‘গীতা গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এ।
গত বৃহস্পতিবার রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত বিয়েতে রাশমিকা-বিজয়কে ভক্তরা বিশেষ নাম দিয়েছে ‘বিরোশ’। বিয়েতে তেলেগু এবং কোডাভা দুই রীতি অনুসরণ করে সমস্ত আচার-অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। আগামী বুধবার হায়দরাবাদে হবে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান, যেখানে উপস্থিত থাকবেন বিনোদন অঙ্গনের সহশিল্পী ও বন্ধুরা।
রাশমিকা-বিজয় দম্পতির এই নতুন অধ্যায় ও ‘রণবালীর’ গান প্রকাশ ভক্তদের মধ্যে ইতিমধ্যেই উত্তেজনা ও উচ্ছ্বাস তৈরি করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!