আলভীর স্ত্রী ইকরার সঙ্গে চ্যাটিংয়ের স্ক্রিনশট ফাঁস করে যা বললেন তিথি
আলভীর স্ত্রী ইকরার সঙ্গে চ্যাটিংয়ের স্ক্রিনশট ফাঁস করে যা বললেন তিথি   ছবি: সংগৃহীত

ছোটপর্দার আলোচিত অভিনেতা জাহের আলভী ও তার স্ত্রী ইকরার মৃত্যু ঘিরে বিতর্কে নতুন মোড় এসেছে অভিনেত্রী ইফফাত আরা তিথির মাধ্যমে। এর আগে তিথি আলভীর সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেছেন এবং অভিযোগগুলোকে ভুল ব্যাখ্যা ও অপপ্রচার হিসেবে উড়িয়ে দিয়েছেন।

বুধবার (৪ মার্চ) তিথি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দীর্ঘ এক পোস্টে আলভীর স্ত্রী ইকরার সঙ্গে ব্যক্তিগত চ্যাটিংয়ের ৪০টিরও বেশি স্ক্রিনশট প্রকাশ করেন। ক্যাপশনে তিনি লিখেছেন, ভেবেছিলাম এগুলো জনসমক্ষে প্রকাশ করব না। প্রশাসনের প্রয়োজন হলে সেখানে দেব, সবার সম্মান রক্ষার্থে। কিন্তু আমাকে যেভাবে হয়রানি করা হচ্ছে, আর চুপ থাকা গেল না। ইতোমধ্যেই কিছু জায়গায় আমি অডিও বক্তব্য দিয়েছি।

তিথি বলেন, এই স্ক্রিনশটগুলো শুধুমাত্র তার কাছে নয়, বরং অনেকের কাছেই আছে। তিনি আশ্বাস দিয়েছেন, যদি আমার কিছু হয়ে যায়, তবুও এগুলো সামনে আসবে। আমি বিশ্বাস করি, এক্টর ইকুইটি অথবা অন্যান্য সংগঠন সেগুলো হাতে পেলে সুষ্ঠু বিচার করবে। যদি আমাকে মেরে ফেলে বা হেনস্তা করা হয়, অনেক মানুষ এগুলো পাবলিকের সামনে আনবে।

তিথি ইকরার মা-বাবার সঙ্গে সম্পর্ক নিয়েও বিস্তারিত লিখেছেন। তিনি উল্লেখ করেছেন, ইকরার মনে পরিবার নিয়ে দীর্ঘদিন কষ্ট ছিল। ২০১৮ সালে একবার আলাদা হয়ে যাওয়ার পর ইকরা তার বাবাকে বিদেশে পাঠানোর অনুরোধ করেছিলেন, কিন্তু তারা সমর্থন করেনি। সেই থেকেই তার মনে ক্ষোভ জন্মায়, যা পরে প্রকাশ পায়নি।

অভিনেত্রী তিথি দাবি করেছেন, তার এবং ইকরার সম্পর্ক ভালো এবং স্বাভাবিক আলাপচারিতামূলক ছিল। পারিবারিক অশান্তি, ব্যক্তিগত হতাশা ও মানসিক অবসাদ নিয়ে ইকরা নিয়মিত তার সঙ্গে কথা বলতেন।

এছাড়া তিথি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগও অস্বীকার করেছেন। তিনি বলেন, কারো সংসার ভাঙার ইচ্ছা আমার ছিল না। ইকরা নিজে আমেরিকা চলে যেতে চেয়েছিলেন। আমি বরাবরই বলেছি, ‘চাইলেও যেতে পারবা না, তুমি আলভীকে ভালোবাসো, তুমি তার কুইন’। তাহলে আমি কীভাবে তাকে আত্মহত্যার জন্য উস্কানি দেব? ইকরা তার জীবন নিজে নিয়েছে।

প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ১ মার্চ ময়মনসিংহের ভালুকায় পরিবারের কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। এই ঘটনায় ইকরার পরিবার আলভী ও তার মা-সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।