ইরানের নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন প্রক্রিয়ায় ব্যক্তিগতভাবে যুক্ত হতে ইচ্ছুক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা ছাড়া যদি ইরান নতুন নেতা নিয়োগের চেষ্টা করে, তা হবে ‘সময়ের অপচয়’। আল জাজিরা
ট্রাম্পের মতে, বর্তমানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মুজতবা খামেনি সম্ভাব্য প্রার্থী হিসেবে বেশি আলোচিত হলেও, তিনি তাকে কখনো মেনে নেবেন না। ট্রাম্প বলেন, খামেনির ছেলে একজন দুর্বল ব্যক্তি। এই নিয়োগ প্রক্রিয়ায় আমাকে অবশ্যই যুক্ত থাকতে হবে।
তিনি আরও সতর্ক করেন যে, কোনো নতুন ইরানি নেতা যদি পূর্ববর্তী নীতির ধারাবাহিকতা বজায় রাখে, তবে তা যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সংঘাতের ঝুঁকি তৈরি করতে পারে। ট্রাম্প বলেন, আমরা এমন একজনকে চাই, যিনি ইরানে সম্প্রীতি ও শান্তি নিয়ে আসবেন।
বর্তমানে, সর্বোচ্চ নেতা খামেনি মৃত্যুর পর তার দায়িত্বভার সামলানোর জন্য ইরান একটি ৩ সদস্যের লিডারশিপ কাউন্সিল গঠন করেছে। এতে অন্তর্ভুক্ত রয়েছেন- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, প্রধান বিচারপতি মোহসেনি-এজেই ও গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি।
এই লিডারশিপ কাউন্সিল ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টস নতুন সর্বোচ্চ নেতা বেছে নেবার আগ পর্যন্ত দায়িত্ব পালন করবে। ইরানের বিভিন্ন সরকারি সূত্রে জানানো হয়েছে, আগামী কয়েকদিনের মধ্যে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
নতুন সর্বোচ্চ নেতার নির্বাচনের প্রক্রিয়ায় মাত্র ইরান নয়, আন্তর্জাতিক রাজনৈতিক চাপও রয়েছে। বিশেষ করে, ইসরায়েল ইতিমধ্যেই জানিয়েছে যে, খামেনির স্থলে যে কেউ আসুক না কেন, তাতাকে হত্যার হুমকি দিয়ে রেখেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!