ভারতের দক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তার প্রেম-বিয়ে নিয়ে নানা সময় নানারকম গুঞ্জন চাউর হয়েছে। ২০১৫ সালের শুরুতে প্রযোজক বরুণ মানিয়ানের সঙ্গে বাগদান সারেন তৃষা। কিন্তু বিয়ের আগে সেই বাগদান ভেঙে দেন এই অভিনেত্রী। এবার থালাপাতি বিজয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ানোর গুঞ্জনে আলোচনায় উঠে এসেছেন। যদিও এ নিয়ে একটি শব্দও মুখ থেকে বের করেননি এই অভিনেত্রী।
পরকীয়া প্রেম ঘিরে খবরের শিরোনাম হলেও তৃষার বিলাসবহুল জীবনযাপন নিয়েও এখন নানা চর্চা করছেন নেটিজেনরা। চলুন জেনে নিই, কত টাকার মালিক এই অভিনেত্রী—
তৃষার মোট সম্পদ
সফল অভিনয় ক্যারিয়ারে অনেক ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তৃষা কৃষ্ণান। পাশাপাশি অর্থ-বিত্তেরও মালিক হয়েছেন। শুধু চলচ্চিত্র নয়, ব্র্যান্ড এন্ডোর্সমেন্ট, প্রচারমূলক উপস্থিতি এবং বড় বড় ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা থেকেও উল্লেখযোগ্য পরিমাণে আয় করে থাকেন তৃষা। তার মোট সম্পদের পরিমাণ ৮৫-৯০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১১২-১১৮ কোটি টাকার বেশি)।
তৃষার বিলাসবহুল বাড়ি
তৃষার বেশ কয়েকটি বিলাসবহুল সম্পত্তি রয়েছে। চেন্নাইয়ের অভিজাত এলাকায় তার দৃষ্টিনন্দন একটি বাড়ি রয়েছে; যার আনুমানিক মূল্য ৭ কোটি থেকে ১০ কোটি রুপি। এই অভিজাত এলাকা অনেক প্রভাবশালী ব্যক্তির বাসস্থান হিসেবে পরিচিত। এখানে গোপনীয়তা ও শান্ত পরিবেশ বজায় থাকে। হায়দরাবাদে বিলাসবহুল একটি বাংলো রয়েছে তৃষার; যার মূল্য প্রায় ৬ কোটি রুপি। তেলেগু চলচ্চিত্রের কাজ করার সময় এটি তার জন্য আরামদায়ক বিশ্রামস্থল হিসেবে ব্যবহার করেন। বাড়িটিতে প্রশস্ত ইন্টেরিয়র, আধুনিক সব সুযোগ-সুবিধা রয়েছে।
তৃষার যত গাড়ি
তৃষা কৃষ্ণানের গ্যারেজে শোভা পাচ্ছে বেশ কিছু বিলাসবহুল গাড়ি। চলুন জেনে নিই, তৃষার সংগ্রহে কি কি গাড়ি রয়েছে—
১. মার্সিডিস-বেঞ্জ এস-ক্লাস (যার মূল্য ৮০ লাখ রুপি)
২. বিএমডব্লিউ ৫ সিরিজ (যার মূল্য ৭৫ লাখ রুপি)
৩. রেঞ্জ রোভার ইভোক (যার মূল্য ৬০ লাখ রুপি)
৪. মার্সিডিস-বেঞ্জ ই-ক্লাস (যার মূল্য ৬৩ লাখ রুপি)
পরকীয়ার অভিযোগ
পরকীয়ার অভিযোগে ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন বিজয়ের স্ত্রী সংগীতা স্বর্ণালিঙ্গম। বিবাহবিচ্ছেদের আবেদনে সংগীতা দাবি করেছেন, একজন অভিনেত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন বিজয়। যদিও অভিনেত্রীর নাম উল্লেখ করেননি সংগীতা। এরপর নেটিজেনরা দুইয়ে দুইয়ে চার মিলিয়ে বলছেন, সেই অভিনেত্রী অন্য কেউ নন, তিনি তৃষ্ণা কৃষ্ণান। কারণ একসময় বিজয়ের সঙ্গে তার সম্পর্ক ছিল। যদিও সেই সম্পর্ক বহু বছর আগে ভেঙেছে!
তৃষার ক্যারিয়ার
১৯৯৯ সালে ‘মিস মাদ্রাজ’ খেতাব জয়ের পর ওই বছরই চলচ্চিত্রে নাম লেখান তৃষা কৃষ্ণান। তার অভিনীত অভিষেক চলচ্চিত্র ‘জুড়ি’। এরপর তামিল, তেলেগু, মালায়ালাম ও হিন্দি ভাষার অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!