বলিউডের বহুল প্রতীক্ষিত সিনেমা ধুরন্ধর: দ্য রিভেঞ্জ (ধুরন্ধর ২) মুক্তির আগেই পাইরেসির শঙ্কায় পড়েছে। সিনেমাটির অবৈধ সম্প্রচার ও অনলাইন স্ট্রিমিং ঠেকাতে মাদ্রাজ হাইকোর্ট অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছে।
মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি সেন্থিলকুমার রামামূর্তি এক আদেশে একাধিক ইন্টারনেট সেবা প্রদানকারী (আইএসপি) ও কেবল অপারেটরকে নির্দেশ দিয়েছেন, যেন তারা ধুরন্ধর ২ সিনেমাটি কোনোভাবেই অবৈধভাবে প্রচার বা স্ট্রিমিং না করে। আদালত তার পর্যবেক্ষণে বলেছেন, যদি দ্রুত ব্যবস্থা না নেয়া হয়, তাহলে নির্মাতাদের অপূরণীয় ক্ষতি হতে পারে।
এই মামলা দায়ের করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জিও স্টুডিওস। তারা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে, মুক্তির আগেই সিনেমাটি পাইরেসির শিকার হতে পারে, এবং সেই কারণে জরুরি ভিত্তিতে আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়। মালিকানার প্রমাণ হিসেবে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশনের ছাড়পত্রও জমা দেয়া হয়।
আদালত এই নিষেধাজ্ঞা জারি করলেও একটি শর্ত জুড়ে দিয়েছে—যদি এই আদেশের ফলে কোনও বৈধ ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, তবে বাদীপক্ষকে তার দায়ভার নিতে হবে। এই অন্তর্বর্তী আদেশ ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে, এবং পরবর্তী শুনানির তারিখও নির্ধারণ করা হয়েছে ওই দিন।
পরিচালক আদিত্য ধরের পরিচালনায় নির্মিত ধুরন্ধর ২ সিনেমাটি ১৯ মার্চ মুক্তি পাচ্ছে। ছবিতে অভিনয় করেছেন রণবীর সিং, আর মাধবন, অর্জুন রামপাল, সঞ্জয় দত্তসহ আরও অনেক তারকা। সিনেমার মুক্তির আগেই ব্যাপক আগ্রহ তৈরি হওয়ায় পাইরেসির ঝুঁকি বৃদ্ধি পেয়েছে।
এখন দেখার বিষয়, মাদ্রাজ হাইকোর্টের এই কড়া নজরদারি কতটা সফলভাবে থামাতে পারে অনলাইন পাইরেসিকে।
সূত্র: এনডিটিভি
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!