লাদেশ ব্যাংক
স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. হাবিবুর রহমান।   ছবি: সংগৃহীত

স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মো. হাবিবুর রহমানের পুনর্নিয়োগে অনুমোদন দেয়নি বাংলাদেশ ব্যাংক। সার্বিক পর্যালোচনার পর কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ–২ সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে জানানো হয়, সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মো. হাবিবুর রহমানকে পুনর্নিয়োগ দেওয়ার প্রস্তাব অনুমোদনযোগ্য নয়। পর্যালোচনায় তার পুনর্নিয়োগে সম্মতি দেওয়া সম্ভব হয়নি বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় স্ট্যান্ডার্ড ব্যাংককে একজন উপযুক্ত ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের নতুন প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমেই এ সিদ্ধান্ত জানানো হয়েছে বলে চিঠিতে উল্লেখ রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এ সিদ্ধান্তের ফলে স্ট্যান্ডার্ড ব্যাংকের শীর্ষ নির্বাহী পর্যায়ে নতুন নেতৃত্ব আসার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।