আয়কর রিটার্ন দাখিলের সময় আরও একমাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত রিটার্ন দাখিল করা যাবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) এনবিআরের দ্বিতীয় সচিব (কর আইন-১) মো. একরামুল হকের সই করা এক আদেশে সময় বৃদ্ধির বিষয়টি জানা গেছে।
এর আগে দ্বিতীয় দফায় অনলাইনে রিটার্ন দাখিলের সময় একমাস বাড়ানো হয়েছিল, যা ৩১ জানুয়ারি শেষ হচ্ছে। আয়কর আইন অনুযায়ী গত বছরের ৩০ নভেম্বর আয়কর রিটার্ন দাখিলের শেষদিন ছিল। পরবর্তীতে সময় বৃদ্ধি করে ডিসেম্বর পর্যন্ত করা হয়েছিল।
এনবিআর সূত্র জানায়, এ পর্যন্ত প্রায় ৪৭ লাখ ব্যক্তি শ্রেণির করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৪ লাখ করদাতা ইতোমধ্যে রিটার্ন জমা দিয়েছেন।
উল্লেখ্য, আয়কর আইন অনুযায়ী প্রতি বছর ৩০ নভেম্বরের মধ্যে ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিল বাধ্যতামূলক। নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা না দিলে জরিমানা দিতে হয় এবং বিভিন্ন কর রেয়াত ও সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। তবে চলতি বছর বিশেষ পরিস্থিতিতে ইতোমধ্যে দুই দফায় মোট দুই মাস সময় বাড়ানো হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!