বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক সভাপতি ও সোনার বাংলা ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান শেখ কবির হোসেন মারা গেছেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা ছিলেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। সোনার বাংলা ইন্স্যুরেন্সের কোম্পানি সেক্রেটারি আব্দুর রউফ গোমস্তা এই তথ্য নিশ্চিত করেছেন।
শেখ কবির হোসেন ১৯৪২ সালে গোপালগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছিলেন। তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই।
সরকারি চাকরি থেকে ১৯৭৫ সালে পদত্যাগের পর তিনি সোনার বাংলা ইন্স্যুরেন্স, ন্যাশনাল টি কোম্পানি, খান সাহেব শেখ মোশাররফ হোসেন ফাউন্ডেশন ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ বীমা সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন।
শেখ কবির হোসেন দেশের শিক্ষা, স্বাস্থ্য ও বীমা খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ২০২১ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওপর আয়কর আরোপের বিষয়ে সরকারের কাছে হস্তক্ষেপ চাওয়াসহ বহু সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে তিনি সক্রিয় ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!