বাংলাদেশ ব্যাংক, অর্থনীতি, অর্থ ও বাণিজ্য, শেয়ার বাজার,
বাংলাদেশ ব্যাংক।   ছবি: সংগৃহীত

ট্রেজারি বন্ডকে জামানত রেখে ব্যাংকগুলো গ্রাহকদের ঋণ দিতে পারবে। গ্রাহকের কাছে থাকা ট্রেজারি বন্ডের অধিহিত মূল্যের সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত ঋণ দেওয়ার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সুদসহ মোট ঋণের স্থিতি কোনোভাবেই বন্ডের অধিহিত মূল্য অতিক্রম করতে পারবে না।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংক থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, অনেক ব্যাংক তাদের গ্রাহকদের ওভারড্রাফট বা টার্ম লোন দেওয়ার ক্ষেত্রে ট্রেজারি বন্ডকে বন্ধক (লিয়েন) হিসেবে নিতে আগ্রহী হওয়ায় নতুন এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ট্রেজারি বন্ডের বিপরীতে ওভারড্রাফট বা মেয়াদি ঋণ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যাংককে ফাইন্যান্সিয়াল মার্কেট ইনফ্রাস্ট্রাকচার (এফএমআই) সিস্টেমে ওই বন্ডকে লিয়েন (Lien) মার্ক করতে হবে। এছাড়া ঋণের মেয়াদ কোনো অবস্থাতেই ট্রেজারি বন্ডের মেয়াদের বেশি হতে পারবে না। একই সঙ্গে গ্রাহকের কাছ থেকে বন্ড কেনার উদ্দেশ্যে কোনো ব্যাংক ঋণ দিতে পারবে না।