পাকিস্তানে ৫.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত।
পাকিস্তানে ৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত ।   ছবি: সংগৃহীত

পাকিস্তানে ৫.৮ মাত্রার  শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সকালে রাজধানী ইসলামাবাদ ও পার্শ্ববর্তী রাওয়ালপিন্ডিসহ খাইবার পাখতুনখোয়া প্রদেশের বিভিন্ন এলাকা এই কম্পনে কেঁপে ওঠে। খবরটি জানায় জিও নিউজ।

পাকিস্তানের জাতীয় ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্রের (এনএসএমসি) তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল চীন ও তাজিকিস্তান সীমান্তবর্তী এলাকা এবং এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার নিচে। এপিসেন্টার ও কাছাকাছি অঞ্চলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১।

আতঙ্কিত বাসিন্দারা সোয়াত, শাংলা এবং বুনেরসহ আশপাশের বিভিন্ন জেলায় ভবনগুলো কেঁপে উঠলে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবেএই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এই ভূমিকম্পের মাত্র ৪ দিন আগে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প হয়েছিল । সেই ভূমিকম্পের এপিনেস্টার ছিল খাইবার পাখতুনখোয়া রাজ্য।

গেল বছরের অক্টোবর মাসেও পাকিস্তানে কয়েক দফা ভূমিকম্প হয়েছিল। যার মধ্যে হিন্দুকুশ অঞ্চল থেকে উৎপন্ন হওয়া ৫.৩ মাত্রার কম্পনটি ছিল অন্যতম। 

ভৌগোলিক অবস্থানের কারণে ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থানের কারণে পাকিস্তান ও আফগানিস্তানের এই অঞ্চলে প্রায়ই শক্তিশালী ভূকম্পন দেখা দেয়। গেল বছরের সেপ্টেম্বরে আফগানিস্তানে  ভূমিকম্পে ২ হাজার মানুষ মারা যান। 

এমআর/আরটিএনএন