ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে একটি ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪টি শিশু রয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আলাগোয়াস রাজ্যের গ্রামীণ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাসটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিলেন। একটি বাঁকে মোড় নেওয়ার সময় বাসটি রাস্তা থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। এতে কিছু যাত্রী বাস থেকে বাইরে ছিটকে পড়েন এবং অন্যরা দুমড়েমুচড়ে যাওয়া বাসের নিচে আটকা পড়েন।
আলাগোয়াস আঞ্চলিক সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে ৭ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪টি শিশু রয়েছে। দুর্ঘটনাটিকে ‘অত্যন্ত জটিল’ উল্লেখ করে তদন্ত চলছে বলে জানানো হয়েছে। ব্রাজিলিয়ান গণমাধ্যমের খবর অনুযায়ী, বাসটি সেয়ারা রাজ্যে অনুষ্ঠিত ‘আওয়ার লেডি অফ ক্যান্ডেলারিয়া’ নামের ধর্মীয় উৎসব থেকে ফিরছিল। প্রতি বছর ২ ফেব্রুয়ারি হাজার হাজার ভক্ত এই উৎসবে যোগ দেন।
উদ্ধার অভিযানে অংশ নেওয়া আলাগোয়াস এভিয়েশন ডিপার্টমেন্টের পরিচালক কর্নেল আন্দ্রে মাদেইরো সংবাদ সম্মেলনে বলেন, “বাসটি একটি বাঁকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নেমে উল্টে যায় এবং কিছু যাত্রী বাইরে ছিটকে পড়েন। অনেকে যানবাহনের নিচে আটকা পড়েছিলেন। এটি ছিল একটি ভয়াবহ এবং অস্বাভাবিক দুর্ঘটনা।”
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দুর্ঘটনার প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি কাত হয়ে পড়ে আছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত যাত্রীরা সাহায্যের আশায় পাশে বসে আছেন। গুরুতর আহত একটি শিশুসহ দুর্ঘটনার শিকার যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে।
রাজ্যের গভর্নর পাওলো দান্তাস সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এই গভীর বেদনার মুহূর্তে আমি নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা জানাচ্ছি।” তিনি রাজ্যে তিন দিনের শোক পালনের ঘোষণা দিয়েছেন। ব্রাজিলে সড়ক দুর্ঘটনা একটি সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। গত অক্টোবরে উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো রাজ্যে বাস চালক নিয়ন্ত্রণ হারালে ১৭ জন নিহত হন।
দেশটির পরিবহন মন্ত্রণালয়ের তথ্যমতে, ২০২৪ সালে ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় ১০,০০০-এর বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গত ডিসেম্বরেই মিনাস গেরাইস রাজ্যে বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ৩২ জন নিহত হয়েছিলেন। এছাড়া একই বছরে একটি ফুটবল দলকে বহনকারী বাস উল্টে তিনজনের মৃত্যু হয়।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!