ইরানের শান্তিতে নোবেলজয়ী নার্গিস মোহাম্মাদীকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। রোববার (৮ ফেব্রুয়ারি) নার্গিসের আইনজীবী ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন এ কথা।
আইনজীবী মোস্তাফা নিলি বলেন, ‘অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সমাবেশ ও যোগসাজশের অভিযোগে নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদীকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তার ওপর দেশত্যাগে দুই বছরের নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।’
‘এই সাজার পাশাপাশি প্রোপাগান্ডা ছড়ানোর অভিযোগে মোহাম্মাদীকে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দুই বছরের জন্য দেশটির পূর্বাঞ্চলীয় সাউথ খোরাসান প্রদেশের খোসফ শহরে নির্বাসনে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।’
মানবাধিকার নিয়ে কাজের স্বীকৃতি হিসেবে ২০২৩ সালে শান্তিতে নোবেল পান নার্গিস মোহাম্মাদী। বিগত ২৫ বছরে ইরানের মৃত্যুদণ্ডের ব্যবহার এবং নারীদের জন্য বাধ্যতামূলক পোশাকবিধির বিরুদ্ধে সরব অবস্থানের কারণে ৫৩ বছর বয়সী এই মানবাধিকারকর্মীকে একাধিকবার বিচারের মুখোমুখি ও কারাবরণ করতে হয়েছে।
গত এক দশকের বেশির ভাগ সময় কারাগারেই কাটিয়েছেন তিনি। ২০১৫ সালের পর থেকে তিনি প্যারিসে বসবাসরত যমজ সন্তানদের সঙ্গে আর দেখা করতে পারেননি।
রায়হান/এরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!