ইরান, ইরাক, যুক্তরাষ্ট্র, ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, আমেরিকা ইরান যুদ্ধ,
হাজার হাজার ইরাকি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র হামলা করলে সহায়তা করতে প্রস্তুত হাজার হাজার ইরাকি। ইতিমধ্যে হাজার হাজার ইরাকি একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করেছেন। গেল শনিবার (৭ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যকেন্দ্রিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

বিবৃতি অনুযায়ী, ইরাকের দিয়ালা প্রদেশের অন্তত ৫ হাজার মানুষ একত্রিত হয়ে ঘোষণা দিয়েছেন, ইরাক ও প্রতিবেশী দেশ (ইরান), এবং তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোকে’ বিনা পারিশ্রমিকে’ রক্ষা করতে প্রস্তুত তারা। 

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের নিরাপত্তা বাহিনী, পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) এবং ইরানকে সহায়তা করার জন্য স্বেচ্ছাসেবী হিসেবে আমরা আমাদের প্রস্তুতি ঘোষণা করছি। সেইসঙ্গে আমরা ইসলামী প্রজাতন্ত্রে মার্কিন হস্তক্ষেপকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান আলোচনার মধ্যেই ইরাকের হাজার হাজার নাগরিক এমন ঘোষণা দিয়েছেন।

এর আগে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প ইরানে অতর্কিত হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, ট্রাম্প ইরানে সরকার পতন ও হামলার ইঙ্গিত দিয়েছেন। 

এমন পরিস্থিতিতে ইতিমধ্যে ইরানের উপকূলীয় জলসীমার কাছে মার্কিন বিমানবাহী রণতরীগুলো অবস্থান করছে। ইসরায়েলও যুদ্ধের জন্য প্রস্তুত বলে জানিয়েছে।

রায়হান/আরটিএনএন