৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো ভানুয়াতু। শনিবার দুপুরে ভানুয়াতু উপকূলে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। খবরটি জানায় এএফপি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল এস্পিরিটু সান্তো দ্বীপের পোর্ট অলরি গ্রাম থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩১ মাইল) পশ্চিমে।
প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, স্থানীয় সময় দুপুর দেড়টার কিছুক্ষণ ভূমিকম্পে কেঁপে ওঠে ভানুয়াতুর উপকূল। তবে এই ভূমিকম্প থেকে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানানো হয়।
পোর্ট অলরির সৈকতে অবস্থিত একটি রিসোর্টের কর্মী অ্যাঞ্জেলিক ফ্রাঙ্ক বলেন, ভূমিকম্পটি ‘খুব বড় ধরনের’ ছিল ।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!