ইরান সাথে সংঘাত এড়াতে বেশ কয়েক দফা আলোচনা হয়েছিল, যার সবশেষটি অনুষ্ঠিত হয় মাত্র দুই দিন আগে। সেই পরোক্ষ আলোচনার প্রধান মধ্যস্থতাকারী ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদির বিন হামাদ আল বুসাইদি সংঘাত এড়ানোর শেষ চেষ্টা হিসেবে গত ১২ ঘণ্টার মধ্যে ওয়াশিংটনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গেও কথা বলেছিলেন। তিনি বলেছেন, ‘আমরা নিশ্চিত হয়েছি যে, সংঘাতের সূচনা ইসরায়েল থেকেই হচ্ছে।’
সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘আমি দর্শকদের জানিয়ে দিতে চাই, ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলি নিরাপত্তা সূত্র এখন বলছে, গত ২৪ ঘণ্টার পরিস্থিতি মূল্যায়নের পর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তে পৌঁছেছে যে, আলোচনার আর কোনো পথ খোলা নেই।’ এদিকে ইরানে হামলাকে কেন্দ্র করে ইসরায়েলি সেনাবাহিনী জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ের কাছাকাছি থাকতে বলেছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!