মধ্যপ্রাচ্যে চলমান বহুমুখী যুদ্ধের চাপে ইসরাইল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন দেশটির সামরিক ও রাজনৈতিক নেতারা।
ইসরাইলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, সেনাবাহিনীকে তার সক্ষমতার বাইরে ব্যবহার করা হচ্ছে এবং পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই তাদের যুদ্ধে পাঠানো হচ্ছে। তিনি অভিযোগ করেন, আহত সেনাদেরও যথাযথ সহায়তা দেওয়া হচ্ছে না।
এর আগে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এয়াল জামির নিরাপত্তা মন্ত্রিসভাকে সতর্ক করে বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে’—এমন তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম।
সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি দেফ্রিন বলেছেন, বিভিন্ন সীমান্তে অতিরিক্ত সেনা প্রয়োজন। বিশেষ করে লেবানন সীমান্তে প্রতিরক্ষা জোরদার করতে আরও সেনা মোতায়েন জরুরি হয়ে পড়েছে। পাশাপাশি পশ্চিম তীর, গাজা ও সিরিয়াতেও সেনা চাহিদা বেড়েছে।
লাপিদ আরও জানান, সংরক্ষিত সেনারা ইতোমধ্যে পঞ্চম ও ষষ্ঠ দফা দায়িত্ব পালন করছেন, যা তাদের ক্লান্ত ও বিপর্যস্ত করে তুলছে। তার ভাষায়, ‘সেনাবাহিনীর কাছে মিশন সম্পন্ন করার মতো পর্যাপ্ত সৈন্য নেই।’
এ পরিস্থিতিতে তিনি হারেদি সম্প্রদায়কে বাধ্যতামূলক সামরিক সেবার আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য, ১৯৪৮ সালে ইসরাইল প্রতিষ্ঠার পর থেকে ধর্মীয় কারণে এই সম্প্রদায়ের অনেকেই সামরিক দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে আসছেন।
বিশ্লেষকদের মতে, দীর্ঘস্থায়ী যুদ্ধ, একাধিক ফ্রন্টে সংঘর্ষ এবং জনবল সংকট—এই তিনটি কারণ বর্তমানে ইসরাইলের সামরিক সক্ষমতার ওপর বড় চাপ তৈরি করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!