ইরান, ট্রাম্প, খোমেনি, আরাকচি, ওমান, ইরান, ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানে হামলা পরবর্তী চিত্র   ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের দিকে ধেয়ে আসছে বলে শনাক্ত করা হয়েছে। এর ফলে দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আরো বলা হয়েছে, “জনসাধারণকে ‘হোম ফ্রন্ট কমান্ড’-এর নির্দেশনা মেনে চলার অনুরোধ করা হচ্ছে। হুমকি মোকাবিলায় ইসরায়েলি বিমানবাহিনী বর্তমানে সক্রিয় রয়েছে এবং প্রয়োজনে তারা হামলা প্রতিহত ও পাল্টা আঘাত হানছে।”

সেনাবাহিনীর বিবৃতিতে আরও সতর্ক করে বলা হয়, “প্রতিরক্ষা ব্যবস্থা নিশ্ছিদ্র (শতভাগ সুরক্ষিত) নয়, তাই এটি অত্যন্ত জরুরি যে জনসাধারণ যেন হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলি যথাযথভাবে মেনে চলেন। জনগণকে তাদের নির্দেশনা অনুসরণ অব্যাহত রাখার অনুরোধ জানানো হচ্ছে।”

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই