ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’ জানিয়েছে, তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত হয়েছেন। প্রতিবেদনে আরও নিশ্চিত করা হয়েছে যে, এই হামলায় আইআরজিসি-র (ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী) প্রধান কমান্ডার বা কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুরও নিহত হয়েছেন।
ইরানের ‘প্রেস টিভি’ মাশহাদ শহরের ইমাম রেজার মাজারে খামেনির সমর্থকদের শোক পালনের ফুটেজ প্রকাশ করেছে। সেখানে দেখা গেছে, তাঁর মৃত্যুতে অনেকে কান্নায় ভেঙে পড়েছেন এবং বিলাপ করছেন। শোকের তীব্রতায় কাউকে কাউকে মাজারের মেঝেতে লুটিয়ে পড়তেও দেখা গেছে।
অন্যদিকে তেহরানে ভিন্ন চিত্রও দেখা গেছে। মৃত্যুর খবর ঘোষণার পরপরই তেহরানে উদযাপন ও আতশবাজির খবরও পাওয়া গেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশজুড়ে হাজার হাজার বিক্ষোভকারীকে হত্যার নির্দেশদাতা হিসেবে অনেক ইরানি খামেনি ও তাঁর নিরাপত্তা বাহিনীকে দায়ী করে আসছেন।
এদিকে শিয়া নেতা মুক্তাদা আল-সদর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক বিবৃতিতে খামেনির মৃত্যুতে গভীর ‘দুঃখ ও শোক’ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি ইরাকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছেন।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!