ইরান, ট্রাম্প, খোমেনি, ইসরায়েল
ইরাকে শোক পালন করছে সাধারণ মানুষ   ছবি: সংগৃহীত

ইরাক সরকার সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীর শাহাদাতের শোকে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। সরকারি মুখপাত্র বাসেম আল-আওয়াদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ-কে দেওয়া বিবৃতিতে বলেছেন: “অপার দুঃখ ও শোকের সাথে আমরা সম্মানিত ইরানি জাতি এবং সমগ্র ইসলামি উম্মাহর প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। আলেমে দ্বীন, মুজাহিদে আজম, নবী পরিবারের প্রথম সারির সন্তান, আমাদের প্রিয় সর্বোচ্চ নেতা হযরত গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী আল-হুসাইনি আল-খামেনেয়ী (দা.) মানবতা ও নৈতিকতার সব সীমা লঙ্ঘনকারী একটি নগ্ন আগ্রাসন ও নিন্দনীয় অপরাধের শিকার হয়ে শহীদ হয়েছেন। এই বর্বরতা আন্তর্জাতিক আইন ও সকল চুক্তির প্রকাশ্য লঙ্ঘন।”

ইরাকের শীর্ষস্থানীয় শিয়া নেতা মুকতাদা আল সদর এক্স-এ এক বিবৃতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং পুরো দেশে তিন দিনের শোক পালনের নির্দেশ দিয়েছেন। ইরাকের আকাশে এই তিন দিন শোকের কালো পতাকা উড়বে।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই