গাজা, ফিলিস্তিন, হামাস, ইসরায়েল
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি   ছবি: সংগৃহীত

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলি লারিজানি অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ হামলার পর ইসরায়েল এখন ইরানকে 'খণ্ড-বিখণ্ড' বা ভাগ করার চেষ্টা করছে। ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতিতে লারিজানি বলেন, "নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য বড় দেশগুলোকে ভেঙে ফেলা ছাড়া ইসরায়েলি শাসকগোষ্ঠীর সামনে আর কোনো পথ খোলা নেই।"

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'লুণ্ঠনের নিখুঁত প্রতীক' হিসেবে আখ্যায়িত করে লারিজানি অভিযোগ করেন, ট্রাম্প ইরানের সম্পদ কুক্ষিগত করার চেষ্টা করছেন। তিনি আরও বলেন, "আমেরিকা ও জায়নবাদী (ইহুদিবাদী) শাসকগোষ্ঠী ইরানি জাতির হৃদয়ে আগুন জ্বালিয়েছে, আমরাও তাদের বুক পুড়িয়ে দেব।"

এদিকে, আলি লারিজানি জানিয়েছেন যে, আজই ইরানে একটি অন্তর্বর্তীকালীন নেতৃত্ব পরিষদ গঠন করা হবে। প্রয়াত আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত সাময়িক ব্যবস্থা হিসেবে এই পরিষদ কাজ করবে।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই