ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে ভারত-শাসিত কাশ্মীরের রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেছেন হাজারো শিয়া মুসলিম। লাল, কালো ও হলুদ পতাকা হাতে বিক্ষোভকারীরা শ্রীনগরের প্রাণকেন্দ্রে অবস্থিত প্রধান চত্বরে সমবেত হন। আবেগঘন অথচ শান্তিপূর্ণ এই সমাবেশে অনেকেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-বিরোধী স্লোগান দেন।
৪০ বছর বয়সী সৈয়দ তৌফিক বার্তা সংস্থা এএফপিকে বলেন, "আজ আমাদের সবার মন খুব ভারাক্রান্ত। আমরা আমাদের প্রিয় নেতার জন্য শোক প্রকাশ করছি, যিনি শহীদ হয়েছেন।" তিনি আরও বলেন, "ট্রাম্পের উদ্দেশে আমাদের সবার একটি বার্তা রয়েছে... আমরা সবসময় আপনার জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াব। আপনি যদি ভেবে থাকেন যে আমাদের প্রিয় নেতাকে শহীদ করেই সব শেষ, তবে আপনি বিভ্রান্তিতে আছেন... আমরা অর্থাৎ খামেনির সন্তানরা যতদিন বেঁচে আছি, ততদিন আপনি কোনো জুলুম চালাতে পারবেন না।"
কাশ্মীরের অন্যান্য স্থান এবং ভারতের যেসব এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক শিয়া মুসলিম বসবাস করেন, সেখানেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!