ইরান, যুক্তরাষ্ট্র, খোমেনি, ট্রাম্প, ইসরায়েল, পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন   সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপ করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। আমিরের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইরানের হামলার পরিপ্রেক্ষিতে কাতারের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশ এবং যেকোনো ধরনের সমর্থন বা সহায়তা দেওয়ার প্রস্তুতির কথা জানানোয় শেখ তামিম প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন।

এ ছাড়া দুই নেতা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় তাঁরা উত্তেজনা হ্রাস এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।