তুরস্কের দিকে কোনো ধরনের ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি প্রত্যাখ্যান করে একটি বিবৃতি প্রকাশ করেছে ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। উল্লেখ্য, তুরস্ক গতকাল দাবি করেছিল যে, তাদের আকাশসীমায় প্রবেশের সময় ইরান থেকে আসা একটি ক্ষেপণাস্ত্র ন্যাটো প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়েছে।
ইরানের মেহের বার্তা সংস্থার মাধ্যমে প্রচারিত সেনাবাহিনীর ওই বিবৃতিতে বলা হয়, "ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী প্রতিবেশী ও বন্ধুপ্রতিম দেশ তুরস্কের সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল এবং ওই দেশের ভূখণ্ডের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছোড়ার দাবি তারা পুরোপুরি প্রত্যাখ্যান করছে।"
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, ইরাক ও সিরিয়ার আকাশসীমা পার হয়ে ওই ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমার কাছাকাছি পৌঁছেছিল। মাঝ আকাশেই ধ্বংস (ইন্টারসেপ্ট) করায় এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, ন্যাটো মিত্রদের সঙ্গে আলোচনা করে তুরস্ক "প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা অবলম্বন করছে।" একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে "কঠোরতম ভাষায় সতর্কতা" জারি করা হচ্ছে বলেও জানান তিনি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!