স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জাসিম বিন জাবের আল থানি জানিয়েছেন, কাতারে হামলার পর ইরানি নেতৃত্বের কাছ থেকে তারা "চরম বিশ্বাসঘাতকতার শিকার" হওয়ার মতো অনুভূতি পেয়েছেন।
শেখ মোহাম্মদ বলেন, "যুদ্ধ শুরুর হয়তো এক ঘণ্টার মধ্যেই কাতার এবং অন্যান্য উপসাগরীয় দেশে সরাসরি হামলা চালানো হয়।" তিনি আরও জানান, এই অঞ্চলের বেশ কয়েকটি দেশ ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না বলে ঘোষণা দেওয়া এবং একটি কূটনৈতিক সমাধানের জন্য সম্মিলিত প্রচেষ্টা চালানো সত্ত্বেও এই হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, উপসাগরীয় দেশগুলোতে হামলা চালানোর ক্ষেত্রে ইরানের এই "ভুল হিসাব-নিকাশ" "সবকিছু ধ্বংস করে দিয়েছে"। তিনি আরও যুক্ত করেন, এই সংঘাত বাড়ানোর পেছনে যেসব যুক্তি ও অজুহাত দাঁড় করানো হচ্ছে, কাতার তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করে।
কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, এটি অত্যন্ত বিস্ময়কর যে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ক্ষমা চাওয়ার পরও ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলা অব্যাহত রেখেছে। অথচ তিনি বলেছিলেন যে, উপসাগরীয় দেশগুলো ইরানে হামলা না চালানো পর্যন্ত তাদের আর লক্ষ্যবস্তু করা হবে না। তারপরও তিনি উল্লেখ করেন যে, কাতার "ইরানিদের সাথে আলোচনা চালিয়ে যাবে এবং উত্তেজনা প্রশমনের (de-escalation) চেষ্টা করবে"।
সূত্র : স্কাই নিউজ ও আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!