ইরান, ট্রাম্প, খামেনি, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, কাতার
কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান   ছবি: সংগৃহীত

ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলার জেরে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অত্যন্ত কঠোর বিবৃতি এসেছে, যা অনেকটাই প্রত্যাশিত ছিল। কাতার এই হামলার কঠোরতম ভাষায় নিন্দা জানিয়েছে। তাদের ভাষ্যমতে, ইরান এই পুরো অঞ্চলকে ধ্বংসের দ্বারপ্রান্তে কিনা ঠেলে দিচ্ছে। গত কয়েক ঘণ্টার মধ্যে কাতার আরও জানিয়েছে, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা অ্যাটাশে-সহ বেশ কয়েকজন কূটনীতিককে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। দেশ ছাড়ার জন্য তাঁদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে।

অন্যদিকে, বুধবার সৌদি আরবের রিয়াদে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যা বৃহস্পতিবার ভোর পর্যন্ত স্থায়ী ছিল। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ভাষায় হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, আরব ও মুসলিম নেতারা এই সংঘাত নিরসনে সব ধরনের কূটনৈতিক প্রচেষ্টা চালাবেন, তবে প্রয়োজন হলে সামরিক পদক্ষেপ নিতেও তাঁরা পিছপা হবেন না। তিনি সাফ জানিয়ে দেন যে, এই অঞ্চলের ধৈর্যের বাঁধ অসীম নয় এবং আরব নেতারা কী বলছেন, ইরানের উচিত এখন থেকেই তাতে গুরুত্ব দেওয়া।

 

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই