ইরান, ট্রাম্প, গাজ, ইসরায়েল, ফিলিস্তিন
আল আকসা প্রাঙ্গনে বাধাপ্রাপ্ত হয়ে অন্যত্র ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশে বাধা দিয়েছে ইসরায়েলি বাহিনী। মসজিদটি বন্ধ থাকায় শত শত মুসল্লি এর প্রবেশপথ ও আশপাশের রাস্তায় নামাজ আদায় করতে বাধ্য হন। ইসরায়েলি সেনারা মসজিদ প্রাঙ্গণে প্রবেশের পথ আটকে দিলে, মুসল্লিরা অধিকৃত পূর্ব জেরুজালেমের 'দামেস্ক গেট' এলাকাসহ যতদূর সম্ভব কাছে গিয়ে সমবেত হন।

জেরুজালেম গভর্নরেট বা প্রশাসনিক কর্তৃপক্ষ মসজিদ বন্ধ রাখার এই ঘটনাকে ‘বিপজ্জনক উস্কানি’ এবং ‘ধর্মীয় স্বাধীনতার ওপর সরাসরি আঘাত’ হিসেবে নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা-র বরাতে এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, “এই পদক্ষেপগুলোর লক্ষ্য হলো নতুন করে ‘ইহুদিকরণ’ বা ইহুদিবাদী বাস্তবতা চাপিয়ে দেওয়া এবং মসজিদটিকে এর ফিলিস্তিনি ও ইসলামিক আবহ থেকে বিচ্ছিন্ন করা।”

উল্লেখ্য, আল-আকসা মসজিদটি টানা ২১ দিন ধরে বন্ধ রয়েছে। অন্যদিকে গাজায় ফিলিস্তিনিরা ধ্বংসস্তূপের মাঝেই ঈদ পালন করেছেন। পরিবারগুলো খোলা জায়গায় এবং ক্ষতিগ্রস্ত মসজিদগুলোর বাইরে সমবেত হয়ে ঈদের নামাজ আদায় করেন। গণহত্যা ও বাস্তুচ্যুতির শিকার হওয়া সত্ত্বেও মুসল্লিরা ঈদের ঐতিহ্য ধরে রেখেছেন।

স্থানীয় প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের শেষের দিক থেকে ইসরায়েলি হামলায় গাজার প্রায় ১,২৪০টি মসজিদের মধ্যে ১,১০০টিরও বেশি মসজিদ ধ্বংস হয়ে গেছে।

সূত্র : আল জাজিরা

আরটিএনএন/এআই