ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) খাতাম আল-আম্বিয়া সদর দপ্তরের এক মুখপাত্র দাবি করেছেন যে, তাদের বাহিনী সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে।
ওই গোষ্ঠী আরও দাবি করেছে, প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিমান মোতায়েন ছিল। তারা ওই ঘাঁটিটিকে মার্কিন সামরিক মোতায়েন ও অভিযানের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে উল্লেখ করে এবং পরবর্তীতে সেখানে ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হানার কথা জানায়।
অন্যদিকে, ইয়েমেনের হুথি-সমর্থিত সংবাদমাধ্যম আল-মাসিরাহ জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী ‘আরাশ-২’ অ্যাটাক ড্রোন ব্যবহার করে বেন গুরিয়ান বিমানঘাঁটির কাছে অবস্থিত ‘ জায়নিস্ট অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ সেন্টার’ বা ইসরায়েলি মহাকাশ শিল্প কেন্দ্রে হামলা চালিয়েছে। তবে এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি কর্মকর্তাদের পক্ষ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!