যুক্তরাষ্ট্রের তেল শোধনাগারে ভয়াবহ বিস্ফোরণ, আমেরিকা, যুক্তরাষ্ট্র, তেল, বিস্ফোরণ, বিস্ফোরন, ব্লাস্ট, বেলাস্ট, টেক্সাস, পোর্ট আর্থার, তেল শোধনাগার, ভ্যালেরো এনার্জি করপোরেমন, ভ্যালেরো এনার্জি, জেট ফুয়েল, গ্যাস, পেট্রোল, ডিজেল, পেট্রোলিয়াম, ট্রাম্প, ডোনাল্ড ট্রাম্প, ডোলান্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট,
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারের একটি তেল শোধনাগারে বিস্ফোরণের দৃশ্য।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের পোর্ট আর্থারের একটি অপরিশোধিত তেল শোধনাগারে সোমবার (২৩ মার্চ) বিকেলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আকাশজুড়ে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়, আর শব্দে আশপাশের বাসিন্দাদের ঘরবাড়ি কেঁপে ওঠে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুর্ঘটনার পর শহর কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলের বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দিয়েছেন। ভ্যালেরো এনার্জি করপোরেশনের শোধনাগারে প্রায় ৭৭০ জন কর্মী কাজ করেন। প্রতিদিন এখানে প্রায় ৪ লাখ ৩৫ হাজার ব্যারেল পেট্রোল, ডিজেল ও জেট ফুয়েল উৎপাদন করা হয়। তবে এই দুর্ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভ্যালেরো এনার্জির এক প্রতিনিধি জানান, শোধনাগারের সব কর্মী নিরাপদে রয়েছেন। এক বাসিন্দা জানান, বিস্ফোরণের কারণে পুরো এলাকায় পচা ডিমের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়ে, যা সাধারণত সালফারের গন্ধ হিসেবে পরিচিত। অন্যরা জানিয়েছেন, বিস্ফোরণের কম্পনে তাদের বাড়িঘর ও যানবাহন কেঁপে উঠেছে।

জেফারসন কাউন্টির শেরিফ জেনা স্টিফেনস বলেন, শোধনাগারের একটি হিটিং ইউনিটে ত্রুটির কারণে বিস্ফোরণ ঘটতে পারে। স্থানীয় বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন, রাসায়নিকগুলো শুধু শোধনাগারের কাছাকাছি এলাকাতেই সীমাবদ্ধ থাকবে না।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

আরবিএ/আরটিএনএন