মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি হচ্ছে। তাই ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস সেদেশে বসবাসরত নিজ নাগরিকদের নিরাপত্তা ঝুঁকি না নিয়ে ‘যত দ্রুত সম্ভব’ সরে যাওয়া অথবা চীনে ফিরে আসার নির্দেশ দিয়েছে। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া দূতাবাসকে উদ্ধৃত করে জানিয়েছে, সরকার তাদের নাগরিকদের সরিয়ে নিতে মিশরের তাবা সীমান্ত দিয়ে আরেকটি উদ্ধার অভিযানের আয়োজন করছে।
সিনহুয়া দূতাবাসের বরাত দিয়ে আরও জানায়, “ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পরিধি, পৌনঃপুনিকতা এবং তীব্রতা আরও বেড়েছে। এতে হতাহত ও সম্পত্তির ক্ষয়ক্ষতি বাড়ছে। এছাড়া সময়মতো বোম শেল্টার বা নিরাপদ আশ্রয়ে পৌঁছাতে না পারায় মানুষের আহত হওয়ার ঘটনাও বারবার ঘটছে।”
এছাড়া দূতাবাস এখনও ইসরায়েলে অবস্থানরত নাগরিকদের বিমানবন্দর, সমুদ্রবন্দর, বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সংবেদনশীল সামরিক স্থাপনা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!