বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
সোমবার (২৩ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর স্বাক্ষরকৃত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ায় তিনি শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এবং সেই পদত্যাগপত্র গৃহীত হয়েছে।
মীর শাহে আলমের পদত্যাগের পর শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম তাজুল ইসলামকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দিয়েছে দলটি। দলীয় সূত্র জানাযায়, সরকারের গুরুত্বপূর্ণ পদে থাকায় রাষ্ট্রীয় কাজে পূর্ণ মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আরবিএ/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!