দুপুরে রাজধানীতে বজ্রবৃষ্টির সম্ভাবনা, আবহাওয়া, ওয়েদার রিপোর্ট, বৃষ্টি, বজ্রবৃষ্টি, জাতীয়,
আবহাওয়ার পূর্বাভাস।   ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২৩ মার্চ) সামান্য বৃষ্টি হয়েছিল। তবে আজ মঙ্গলবার (২৪ মার্চ) তাপমাত্রা বেড়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৭টায় ঢাকা ও আশপাশের অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সকাল থেকে আকাশ মেঘলা থাকতে পারে। দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ৬টায় ঢাকায় বাতাসের আর্দ্রতা ছিল ৮৬ শতাংশ। একই সময় ঢাকার তাপমাত্রা ছিল ২১.৭ ডিগ্রি সেলসিয়াস।

আরবিএ/আরটিএনএন