তেলের পর্যাপ্ত মজুত আছে, বিক্রি বেড়ার কারণে সংকট তৈরি হয়েছে: মন্ত্রী, জ্বালানিমন্ত্রী, খনিজ সম্পদ মন্ত্রী, ইকবাল হাসান মাহমুদ টুকু, জাতীয়, তেল, জ্বালানি, তেল সংকট, তেল নেই, যুদ্ধ,
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।   ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে হঠাৎ করে বিক্রি বেড়ে যাওয়ায় সাময়িকভাবে সংকটের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে আসার পর মন্ত্রী বলেন, “ডিমান্ড এবং সাপ্লাইয়ের মধ্যে কিছু গ্যাপ তৈরি হয়েছে। ডিমান্ড বেড়ে গেছে, কিন্তু সাপ্লাই আগের মতো চলছে। তাই সাময়িকভাবে সংকট দেখা দিয়েছে, এটা সাধারণ জ্ঞান।”

তিনি আরও বলেন, “কারো গাড়ি কি তেলের অভাবে বন্ধ হয়ে গেছে? ঈদের সময় সবাই বাড়িতে গেছে, কোনো বাস কি তেলের অভাবে বন্ধ হয়েছে? না। তাই বর্তমানে কোনো বাস্তব সমস্যা নেই। মানুষকে বোঝানো প্রয়োজন, অকারণে তেল মজুত করার কোনো দরকার নেই।”

মন্ত্রী উল্লেখ করেন, “সংকট আমরা তৈরি করি নি। আমরা তেল আমদানি করি। বিশ্ববাজারে গোলমাল চলছে, সেজন্য সবাইকে সাশ্রয়ী হতে হবে।” এছাড়া তিনি জানান, জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ের দায়িত্ব নয়, এটি নিয়ন্ত্রণ করে এনার্জি কমিশন, এবং এখনো দাম বাড়ানো হয়নি।

আরবিএ/আরটিএনএন