ঈদের ছুটি শেষে আজ অফিস-ব্যাংক খোলা, ঈদের ছুট শেষ, ঈদ, ঈদের ছুটি, জাতীয়,
বাংলাদেশ সচিবালয়।   ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতরের সাত দিনের ছুটি শেষ হয়ে আজ মঙ্গলবার সরকারি অফিস, ব্যাংক ও বিমাপ্রতিষ্ঠান খোলা হয়েছে। অফিস সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে।

ঈদ শেষে গ্রামের বাড়ি থেকে ঢাকায় ফিরতে শুরু করেছেন অসংখ্য কর্মজীবী মানুষ। সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও ইতিমধ্যে ঢাকায় ফিরেছেন। ফলে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালগুলোতে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

সারা দেশে ২১ মার্চ (শনিবার) যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপিত হয় ঈদুল ফিতর। এ উপলক্ষে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল।

ঈদ উপলক্ষে সংবাদপত্রশিল্পেও টানা পাঁচ দিনের ছুটি ছিল। নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি ঘোষণা করে, যা সোমবার শেষ হয়েছে।

আরবিএ/আরটিএনএন