ইরানের ডেপুটি স্পিকার বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে একজন “মিথ্যাবাদী ও মর্যাদাহীন” ব্যক্তি হিসেবে প্রমাণ করেছেন, তাই ইরানের উচিত নয় তাঁর সঙ্গে কোনো আলোচনায় বসা। যুদ্ধ অবসানে নতুন করে আলোচনার বিষয়ে পরস্পরবিরোধী খবর আসার মধ্যেই তিনি এ মন্তব্য করলেন।
ইরানের ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে ডেপুটি স্পিকার আলি নিকজাদকে উদ্ধৃত করে বলা হয়েছে, “ইসলামি প্রজাতন্ত্র ইরান জনগণের সমর্থন নিয়ে নিজেদের সামরিক সক্ষমতার ওপর দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। ট্রাম্প যদি সত্য বলে থাকেন, তবে তাঁর প্রকাশ করা উচিত তিনি কার সঙ্গে আলোচনা করেছেন।”
ডেপুটি স্পিকার আরও বলেন, “তাঁর (ট্রাম্পের) হুমকিগুলো ডাহা মিথ্যা।” নিকজাদ উল্লেখ করেন, এর আগে ২০২৫ সালের জুন এবং ফেব্রুয়ারিতে দুই দফা আলোচনার সময় যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালিয়েছিল। অথচ ওই সময় আলোচকরা সংঘাত এড়াতে একটি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে ভালো অগ্রগতি অর্জন করছিলেন।
সূত্র : আল জাজিরা
আরটিএনএন/এআই
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!