২৫ মার্চ রাতে এক মিনিটের ব্ল্যাকআউট, ২৫ মার্চ, কালরাত, হানাদার বাহিনী, বাংলাদেশ, স্বাধীনতা যুদ্ধ, জাতীয়,
২৫ মার্চ পুরো দেশে এক মিনিটের প্রতিকী ব্ল্যাকআউট হবে।   ছবি: সংগৃহীত

প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে সারাদেশে এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাকআউট’ পালন করা হবে। কালরাতের সেই বিভীষিকাময় স্মৃতিকে স্মরণ করে রাত ১০টা ৩০ মিনিট থেকে ১০টা ৩১ মিনিট পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে।

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে সরকারি এক তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়। এতে জানানো হয়, নির্ধারিত সময়ে দেশজুড়ে ব্ল্যাকআউট পালন করা হলেও গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই), জরুরি সেবা এবং বাংলাদেশে অবস্থিত বিদেশি মিশনগুলো এই কর্মসূচির বাইরে থাকবে।

১৯৭১ সালের এই রাতে অপারেশন সার্চলাইট এর মাধ্যমে পাকিস্তানি বাহিনী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নির্মম গণহত্যা চালায়। বিশেষ করে জগন্নাথ হল-এ শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের নির্বিচারে হত্যা করা হয়।

এদিকে গণহত্যা দিবস পালনের অংশ হিসেবে ২৫ মার্চ রাতে দেশের সরকারি-বেসরকারি কোনো ভবন বা স্থাপনায় আলোকসজ্জা না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-এও দেশব্যাপী আলোকসজ্জা না করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আরবিএ/আরটিএনএন