মধ্য আফ্রিকার দেশ ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআরসি) ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে আইএসআইএস-সংশ্লিষ্ট বিদ্রোহী গোষ্ঠী এডিএফ-এর হামলায় অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। এসময় ৪৪টি বাড়িতে আগুন ধরিয়ে দেয়া হয় । খবরটি জানায় আল জাজিরা।
আঞ্চলিক সেনা মুখপাত্র লেফটেন্যান্ট জুলেস চিকুদি এনগোঙ্গো বৃহস্পতিবার (২ এপ্রিল) জানান, হামলা ঘটেছে ইতুরি প্রদেশের মাম্বাসা অঞ্চলের বাফওয়াকোয়া এলাকায়। এ হামলার জন্য “অ্যালাইড ডেমোক্র্যাটিক ফোর্সেস” (এডিএফ) গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। উগান্ডার সাবেক বিদ্রোহীদের নেতৃত্বে গঠিত এ গোষ্ঠী আইএসআইএসের প্রতি আনুগত্য ঘোষণা করেছে।
মাম্বাসার প্রশাসনিক কর্মকর্তা বাপতিস্তে মুনিয়াপান্ডি জানিয়েছেন, এখনও তল্লাশি অভিযান চলছে এবং মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় নেতা ক্রিশ্চিয়ান আলিমাসি জানান, হামলায় অনেক বাড়িঘরে আগুন দেওয়া হয়েছে। কিছু মানুষকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে, কেউ নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেছেন, আর দুইজনকে অপহরণ করা হয়েছে।
এডিএফ এই অঞ্চলে সরাসরি সেনাবাহিনীর সঙ্গে লড়াই এড়িয়ে চলে। স্থানীয়দের ওপর হামলা চালিয়ে তারা শান্তি প্রচেষ্টা ব্যাহত এবং প্রতিশোধমূলক হামলা চালানোর চেষ্টা করে।
গবেষণা সংস্থা ইনসিকিউরিটি ইনসাইটের তথ্য অনুযায়ী, ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে পূর্ব কঙ্গোয় বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত সহিংসতার প্রায় এক-চতুর্থাংশের জন্য এডিএফ দায়ী।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!