হরমুজ প্রণালীতে নৌ-যান চলাচল স্বাভাবিক করতে ইরান ও ওমান এর মধ্যে কুটনৈতিক আলোচনা শুরু হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরা।
প্রতিবেদনটিতে বলা হয়েছে ওমান ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীতে নৌ-যান চলাচল নিয়ে আলোচনার গুঞ্জন শোনা গেলও এখনো অবধি কোন আনুষ্ঠানিক নিশ্চয়তা ছিলো না। তবে ট্রাম্পের বেধে দেওয়া নতুন হামলার সময়সীমার মাত্র একদিন আগে দেশ দুটির মধ্যে উপমন্ত্রী পর্যায়ে আলোচনা হচ্ছে বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে।
বিশ্লেষকদের মতে, এই আলোচনায় মূলত তিনটি বিষয় প্রাধান্য পাচ্ছে। ভবিষ্যতে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরবচ্ছিন্ন রাখার ব্যবস্থা, কোন কোন জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দেওয়া হবে সে বিষয়ে একটি কাঠামো তৈরি এবং চলমান সংঘাত ও ভবিষ্যতের যেকোনো উত্তেজনা প্রশমনের কূটনৈতিক পথ।
এই মুহূর্তে হরমুজ প্রণালির দুই পাশে হাজার হাজার জাহাজ আটকে আছে। বৈশ্বিক বাণিজ্য, সমুদ্রপথে পরিবহন এবং জ্বালানি সরবরাহ কার্যত স্থবির হয়ে পড়েছে। ইরানের কাছে পারমাণবিক প্রতিরোধ ক্ষমতা না থাকলেও হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের মাধ্যমে বিশ্ব অর্থনীতিতে যে চাপ তৈরি করা সম্ভব, সেটিই তেহরানের সবচেয়ে বড় কৌশলগত হাতিয়ার।
ওমানের ভূমিকা এই আলোচনায় বিশেষ গুরুত্ব বহন করছে। মধ্যপ্রাচ্যের সংকটে ওমান ঐতিহাসিকভাবে নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে আসছে। এবারও দেশটি আন্তর্জাতিক সম্প্রদায়ের পক্ষ থেকে প্রণালি পুনরায় চালু করার লক্ষ্যে সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে।
ট্রাম্পের হামলার নতুন সময়সীমার ঠিক আগের দিন এই আলোচনা শুরু হওয়াকে কাকতাল মনে করছেন না বিশ্লেষকেরা। তাঁদের মতে, এটি একটি পরিকল্পিত ও গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ, যা সংঘাত আরও বাড়ার আগেই একটি সমঝোতার পথ খোলার চেষ্টা করছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!