যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের প্রতি দেওয়া আলটিমেটামের সময়সীমা দ্রুত ঘনিয়ে আসছে। এ পরিস্থিতিতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো ইঙ্গিত দেয়নি হোয়াইট হাউস।
হোয়াইট হাউস জানিয়েছে, ইরানকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। সেই সময়সীমা শেষ হওয়ার পর প্রেসিডেন্ট কী করবেন, তা এখনো অনিশ্চিত।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট বলেন, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার রাত ৮টা (বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা) পর্যন্ত ইরানের হাতে সময় রয়েছে। তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণ না হলে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে সিদ্ধান্ত একমাত্র প্রেসিডেন্টই জানেন।
তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতি কোন দিকে মোড় নেবে এবং শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখন পুরোপুরি প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর নির্ভর করছে।
বিশ্লেষকরা মনে করছেন, এই সময়সীমা পার হওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নতুন কূটনৈতিক বা কঠোর পদক্ষেপ আসতে পারে, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।
সূত্র: আল জাজিরা।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!