বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ বিলুপ্তির পর অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালনের জন্য ১১ সদস্যের একটি এডহক কমিটি গঠন করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)-এর সিদ্ধান্ত অনুযায়ী, এই কমিটি আগামী তিন মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজনের লক্ষ্যে কাজ করবে।
নতুন কমিটির নেতৃত্বে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তবে সদস্য তালিকা প্রকাশের পর থেকেই আলোচনায় এসেছে রাজনৈতিক সংশ্লিষ্টতা।
কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির তিন নেতার ছেলে। তাদের মধ্যে রয়েছেন মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ছেলে সৈয়দ ইব্রাহীম আহমদ এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর ছেলে ইসরাফিল খসরুও এই কমিটিতে জায়গা পেয়েছেন।
এদিকে আলোচনায় রয়েছেন ব্যারিস্টার রাশনা ইমামও। তিনি ববি হাজ্জাজের স্ত্রী এবং বর্তমান প্রতিমন্ত্রীর পরিবারের সদস্য হিসেবে তার অন্তর্ভুক্তি নিয়েও নানা আলোচনা তৈরি হয়েছে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে ক্রিকেট সংশ্লিষ্ট অভিজ্ঞতা থেকে জায়গা পেয়েছেন মিনহাজুল আবেদিন নান্নু ও আতহার আলী খান। তারা দীর্ঘদিন জাতীয় দলের সঙ্গে যুক্ত থাকায় ক্রিকেট প্রশাসনে তাদের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এছাড়া সাবেক বোর্ড পরিচালক হিসেবে রয়েছেন রফিকুল ইসলাম বাবু ও ফাহিম সিনহা। ক্লাব ক্রিকেটের প্রতিনিধি হিসেবে আছেন তানজিল চৌধুরী এবং করপোরেট খাত থেকে যুক্ত হয়েছেন ইস্পাহানী গ্রুপের মির্জা সালমান ইস্পাহানি।
যদিও জাতীয় ক্রীড়া পরিষদ দাবি করছে, সবদিক বিবেচনায় ভারসাম্য রেখে কমিটি গঠন করা হয়েছে। তাদের মূল লক্ষ্য দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা।
বর্তমানে দেশের ক্রিকেট প্রশাসন সচল রাখা এবং নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করাই এই এডহক কমিটির প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!