হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে উপসাগরীয় দেশগুলোর আনা খসড়া প্রস্তাবে ভেটো দেওয়ার ঘটনায় চীন ও রাশিয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশন।
মঙ্গলবার (৭ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তারা লিখেছে, রাশিয়া ও চীন একটি ত্রুটিপূর্ণ খসড়া প্রস্তাব আটকে দিয়ে জাতিসংঘের সনদকে সমুন্নত রেখেছেন। প্রস্তাবে ভেটো দিয়ে চীন ও রাশিয়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের স্বাধীনতার নামে যুক্তরাষ্ট্রের আগ্রাসনকে বৈধতা দিতে নিরাপত্তা পরিষদকে অপব্যবহারের খায়েশ রুখে দিয়েছে।
এর আগে চীন জানিয়েছিল, এই প্রস্তাবটিতে ‘একপাক্ষিক নিন্দা ও চাপ’ প্রয়োগ করা হয়েছে।
অন্যদিকে রাশিয়া বলেছে, ‘এ ধরনের একপাক্ষিক প্রস্তাব গ্রহণ করা হলে তা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের যেকোনো সম্ভাবনাকে নষ্ট করে দেবে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!