সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে ফেসবুকে সরকারবিরোধী পোস্ট দেওয়ার অভিযোগে ২৭ জন বিচারকের কাছে ব্যাখ্যা (শোকজ) তলব করেছে আইন মন্ত্রণালয়। সংশ্লিষ্ট বিচারকদের আগামী সাত কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) এ সংক্রান্ত শোকজ নোটিশ জারি করা হয়।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নোটিশপ্রাপ্তদের অধিকাংশই সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার কর্মকর্তা।
জানা যায়, বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন একটি সার্কুলার জারি করে। ওই নির্দেশনায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্টভাবে উল্লেখ করা হয়। পরবর্তীতে একাধিকবার এসব নির্দেশনা অনুসরণের জন্য বিচারকদের সতর্ক করা হয়েছিল।
তবে সাম্প্রতিক সময়ে বিচার বিভাগের স্বাধীনতা ও পৃথক সচিবালয় সংক্রান্ত বিষয়ে সংশ্লিষ্ট ২৭ বিচারক সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী পোস্ট দিয়েছেন বলে অভিযোগ ওঠে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী, এ ধরনের আচরণ ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হয়।
এ প্রেক্ষাপটে আইন মন্ত্রণালয় থেকে পাঠানো নোটিশে বলা হয়েছে, “বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭”-এর বিধি-৩-এর উপবিধি (২) অনুযায়ী অসদাচরণের অভিযোগে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
ঘটনাটি বিচার বিভাগের শৃঙ্খলা ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের নীতিমালা বাস্তবায়ন নিয়ে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!