রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তির অগ্রগতি সম্ভব হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিতে যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে।
বিবৃতিতে এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছে পরিষদ। পাশাপাশি জানানো হয়েছে, স্থায়ী সমঝোতার লক্ষ্যে পরবর্তী আলোচনা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হবে।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের পক্ষে পররাষ্ট্র মন্ত্রী সাঈদ আব্বাস অরঘচি বুধবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রধানমন্ত্রীর অনুরোধ এবং আলোচনার প্রস্তাবের ভিত্তিতে তারা হামলা বন্ধ করলে ইরানের সশস্ত্র বাহিনী প্রতিরক্ষা অভিযান স্থগিত রাখবে।
তিনি জানান, আগামী দুই সপ্তাহের জন্য হরমুজ প্রণালির নিরাপদ চলাচল ইরানের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিগত সীমাবদ্ধতা বিবেচনা করে নিশ্চিত করা হবে। বিবৃতিতে আরও বলা হয়, এটি যুদ্ধের সমাপ্তি নির্দেশ করে না। শত্রুপক্ষ ভুল করলে কড়া জবাব দেয়া হবে।
বিবৃতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরের প্রতি কৃতজ্ঞতাও জানান আব্বাস অরঘচি। তিনি বলেন, শাহবাজ শরিফ এবং ফিল্ড মার্শাল আসিফ মুনিরে এই অঞ্চলে যুদ্ধে সমাপ্তির জন্য নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!