ডিপিডিসি’তে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ 
ডিপিডিসি’তে চাকরির সুযোগ, আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ    ছবি: সংগৃহীত

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে ‘এক্সিকিউটিভ ডিরেক্টর’ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হবে। আবেদনের শেষ তারিখ ২৪ মার্চ ২০২৬।

চাকরির বিবরণ....

পদের নাম: এক্সিকিউটিভ ডিরেক্টর (টেকনিক্যাল), অপারেশনস

পদসংখ্যা: ১

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (প্রাথমিকভাবে ৩ বছরের জন্য, পরবর্তী সময়ে নবায়নযোগ্য)।

* স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (EEE)-এ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ ৫.০ স্কেলে ন্যূনতম ৩.৫ এবং ৪.০ স্কেলে ন্যূনতম ২.৫ থাকতে হবে। প্রথাগত পদ্ধতিতে ন্যূনতম ২য় বিভাগ/শ্রেণি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো স্তরেই ৩য় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

* সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত বা বড় বেসরকারি পাওয়ার সেক্টরে অন্তত ১৮ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে জেনারেশন/ট্রান্সমিশন/ডিস্ট্রিবিউশন ইউটিলিটিজে অন্তত ৫ বছরের অভিজ্ঞতা আবশ্যক। সিনিয়র ম্যানেজমেন্ট পজিশনে অন্তত ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা
২২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বয়স সর্বনিম্ন ৪৫ এবং সর্বোচ্চ ৬০ বছর হতে হবে।

বেতন
১,৪৯,০০০ টাকা।

অন্যান্য সুযোগ–সুবিধা
বাড়িভাড়া মূল বেতনের ৫০%।

উৎসব বোনাস: বছরে ২টি।

নববর্ষ ভাতা: বছরে ১টি (মূল বেতনের ২০%)।

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি
৩,০০০ টাকা (‘রকেট’ অথবা ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে হবে)।

আবেদনের সময়সীমা
আবেদন শুরু: ২৫ ফেব্রুয়ারি ২০২৬

আবেদন শেষ: ২৪ মার্চ ২০২৬

বিস্তারিত দেখুন এই ঠিকানায়....
ডেপুটি জেনারেল ম্যানেজার
ইমপ্লোয়ী ম্যানেজমেন্ট(এডমিনিসট্রেশন),
এইচ আর
ডিপিডিসি,বিদ্যুত ভবন(৪র্থ তলা)
১,আবদুল গণি রোড,
ঢাকা -১০০০

এমআর/আরটিএনএন