আবেদন করুন ইউএস-বাংলা এয়ারলাইন্সে, নিয়োগ দেওয়া হবে 'কমিস শেফ' পদে।
আবেদন করুন ইউএস-বাংলা এয়ারলাইন্সে, নিয়োগ দেওয়া হবে 'কমিস শেফ' পদে।   ছবি: সংগৃহীত
দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ফ্লাইট ক্যাটারিং সেকশনে ‘কমিস শেফ’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস বা ইউএস-বাংলার নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন। এসএসসি বা সমমান পাস প্রার্থীরা এই পদের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।নির্বাচিত প্রার্থীরা মাসিক আকর্ষণীয় বেতন ছাড়াও কোম্পানির নীতিমালা অনুযায়ী ডিউটি মিল, উৎসব ভাতা ও প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।


প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদের নাম: কমিস শেফ

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস

অন্যান্য যোগ্যতা: ক্যাটারিং, হোটেল, রিসোর্ট বা রেস্তোরাঁয় কাজের দক্ষতা

অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর

চাকরির ধরন: ফুলটাইম

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২০ থেকে ৩২ বছর

কর্মস্থল: ঢাকা (উত্তরা)

বেতন: নির্বাচিত প্রার্থীরা মাসিক ১৮,০০০ থেকে ২৩,০০০ টাকা বেতন পাবেন।

অন্যান্য সুবিধা-সুবিধা: প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব ভাতা, সাপ্তাহিক শুক্র ও শনিবার ছুটি, ওভারটাইম ভাতা, দুপুরের খাবার সুবিধা, চিকিৎসা বিমা।

আবেদন যেভাবে:আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এয়ারলাইন্স এর ওয়েবসাইটে ভিজিট করুন।

আবেদনের শেষ সময়: ২৫ মার্চ ২০২৬।

এমআর/আরটিএনএন