পৌষের শেষ সময়ে দেশের উত্তরের জেলা পঞ্চগড়ের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর সঙ্গে বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ, আর বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮–১০ কিলোমিটার।
জেলায় কয়েক দিন ধরেই অনুভূত হচ্ছে হার কাঁপানো শীত। মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে গেলেও সকাল থেকেই দেখা মিলছে সূর্যের। তবে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত ঠান্ডা বাতাস ও কুয়াশা সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে বিঘ্নিত করছে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষদের জন্য শীতকাল আরও কষ্টকর হয়ে উঠেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, শীতের এ সময়ে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ২১–২৮ ডিগ্রির ঘরে ওঠানামা করছে। একই সঙ্গে উত্তর-পশ্চিম থেকে বয়ে আসা পাহাড়ি হিম বাতাসে কনকনে শীত অনুভূত হচ্ছে। জানুয়ারি মাস জুড়ে শীতের তীব্রতা থাকতে পারে।
এর আগে গত শুক্রবার (৯ জানুয়ারি) ৬ দশমিক ৮ ডিগ্রি, শনিবার (১০ জানুয়ারি) ৮ দশমিক ৩ ডিগ্রি, রোববার (১১ জানুয়ারি) ৭ দশমিক ৩ ডিগ্রি এবং সোমবার (১২ জানুয়ারি) ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
শীতের এই প্রবাহে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। বিশেষ করে তেঁতুলিয়ার স্থানীয়রা রাতের ঠান্ডা থেকে বাঁচতে গরম কাপড় ও চায়ের উপর নির্ভর করছেন।
এমকে/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!